ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:– আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাসিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর এবং মোহাম্মদ জুবায়ের ওয়াফা সহ শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহিবৃন্দ, জোনাল হেডগণ এবং নির্ধারিত শাখাসমুহের ব্যবস্থাপকবৃন্দ এতে অংশগ্রহণ করেন। সভাপতি প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি শ্রেণিকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাঙ্খিত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat