ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে: নাসিম
নিজস্ব প্রতিনিধি:- কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মুখোশ পরে কোনো আন্দোলন হয় না। তবে তারা কারা মুখোশ নিয়ে ঢুকে পড়েছে তাদের ইন্ধনতাদের খুঁজে বের করতে হবে। কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রাকে থামিয়ে দিতে সহিংসতাকে পছন্দ করি না। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।’
সোমবার সচিবালয়ে ১৪ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাসিম। কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থী। সর্বশেষ রবিবার তারা কোটা সংস্কারের দাবিতে শাহবাগের সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। গভীর রাত পর্যন্ত এই সংঘর্ষ চলে। এক পর্যায়ে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের বাসভবনে হামলা চালায়। সোমবার সকাল থেকেও আন্দোলন অব্যাহত আছে শিক্ষার্থীদের। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেকোনো বিষয়ে বা দাবি নিয়ে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে। তবে সহিংসতা সমর্থনযোগ্য নয়। এটার নিন্দা জানাই।’ মন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় হামলা হয়েছে। কী ন্যাক্কারজনক হামলা হয়েছে। এই হামলার নিন্দা জানাই। কারণ ভিসি তো কোটা নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। তার কিছু করার নেই। তাহলে কেন তার বাসভবনে হামলা।’ ১৪ দলের সমন্বয়ক বলেন, ‘যেকোনো আন্দোলন বা দাবি আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। অতীতে অনেক আন্দোলন হয়েছে, সমাধানও হয়েছে। কিন্তু ভাঙচুর সমর্থনের যোগ্য নয়।’ ইচ্ছাকৃতভাবে আন্দোলনে সহিংসতা ঘটানো হয়েছে বলে মনে করেন তিনি। কোটার পক্ষে মত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোটা অনেক দিন ধরে চলে আসছে। আমাদের দেশেও আছে। পার্শ্ববর্তী দেশেও আছে। মুক্তিযুদ্ধ, নারী, আদিবাসী, প্রতিবন্ধী কোটা সাংবিধানিক।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১৪ দলের নেতা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিরিন আখতার, ফজলে হোসেন বাদশা, মীর মোশারফ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat