ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ভিসির বাড়িতে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে’
নিজস্ব প্রতিনিধি:- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনে আনার কাজ করছে গোয়েন্দারা। তবে হামলাকারীরা সবাই পেশাদার বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘সেদিন যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। হামলাকারীরা বাসভবনের সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে, হার্ডডিস্কের বক্সও নিয়ে গেছে। এ কারণে এটির দ্রুত তদন্ত দরকার। কেননা কেউই আইনের ঊর্ধ্বে নয়। প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হবে।’ সাংবাদিকদের প্রশ্নে কমিশনার বলেন, ‘হামলার ধরণ দেখে মনে হয়েছে এটি পেশাদার অপরাধীরা করেছে। সাধারণ ছাত্র এগুলো করতে পারে না। তারপরও তদন্ত চলছে। তদন্তের পরই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’ ‘পয়লা বৈশাখের নিরাপত্তা’ সংক্রান্ত সভায় আছাদুজ্জামান মিয়া আরো বলেন, ‘এদিন ৫টার পর উন্মুক্ত কোনো স্থানে অনুষ্ঠান করা যাবে না। রবীন্দ্রসরোবরে সন্ধ্যা ৭ পর্যন্ত অনুষ্ঠান চলবে। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে যেন উপভোগ করা যায় সেজন্য নিরাপত্তা থাকবে।’ উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ৮ এপ্রিল দিবাগত রাতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনে হামলা ও ভাঙচুর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat