ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-২১
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়ালটনের আন্তর্জাতিক পরিবেশক সম্মেলন শুরু
নিজস্ব প্রতিনিধি:-  ‘চলো চলো ওয়ালটনে চলো’ স্লোগানে শুরু হলো ওয়ালটনের আন্তর্জাতিক পরিবেশক সম্মেলন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেড কোয়ার্টারে দেশের ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীদের চার দিনের ওই সম্মেলনে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের ছয় হাজারেরও বেশি ব্যবসায়ী। শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, এক্সিকিউটিভ ডিরেক্টর এমদাদুল হক সরকার, এসএম জাহিদ হাসান, হুমায়ূন কবির, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, মোহাম্মদ রায়হান, ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর ফিরোজ আলম এবং চিত্রনায়ক আমিন খান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর, ডিলার এবং সাব-ডিলাররা হেডকোয়ার্টার প্রাঙ্গনে এসে পৌঁছেন। তারা বিশ্বের লেটেস্ট প্রযুক্তি ও মেশিনারিজ সমৃদ্ধ ওয়ালটনের অত্যাধুনিক কারখানায় বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন। চার দিনের এই সম্মেলনের উদ্বোধনী দিনে অংশ নিয়েছেন ওয়ালটনের ঢাকা অঞ্চলের ১ হাজার ৩৬৭ ডিলার এবং সাব-ডিলার। অনেকে আগের দিনই চলে এসেছিলেন। বাকিরা সকালে এসে পৌঁছান। এদিকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকেও ওয়ালটনের ডিস্ট্রিবিউটরা সম্মেলনে যোগ দিয়েছেন। দেশি-বিদেশি ডিস্ট্রিবিউটর, ডিলার ও সাব-ডিলারদের আগমনে ওয়ালটন হেড কোয়ার্টারে এখন উৎসবমুখর পরিবেশ। এ উপলক্ষে হেড কোয়ার্টার ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। তৈরি হয়েছে বিশাল ও অত্যাধুনিক মঞ্চ। যার পুরোটা জুড়ে বসানো হয়েছে এলইডি পর্দা। অতিথিদের স্বাগত জানিয়ে তৈরি করা হয়েছে সুসজ্জ্বিত তোরণ। ২১ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ওই সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশে ওয়ালটনের ২০টি অঞ্চলের এরিয়া ম্যানেজার, সার্ভিস সেন্টার প্রধান, ৮৮৭ জন ডিস্ট্রিবিউটর এবং ৪ হাজার ৬৩ জন ডিলার ও সাব-ডিলারসহ ছয় হাজারেরও বেশি ব্যবসায়ী। সম্মেলনে আরো যোগ দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ওয়ালটনের ডিস্ট্রিবিউটরা। ফলে এটি দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়েছে। ২২ তারিখ রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দেবেন ঢাকার আশপাশের অঞ্চলের ১ হাজার ৩৯৩ জন ডিলার এবং সাব-ডিলার। সম্মেলনের তৃতীয় দিনে সোমবার উপস্থিত থাকবেন দেশের অন্যান্য অঞ্চলের ১ হাজার ২৮০ জন ডিলার এবং সাব-ডিলার। আর সম্মেলনের চতুর্থ দিনে অংশ নেবেন বাংলাদেশে ওয়ালটনের ২০টি এরিয়ার ৮৮৭ জন ডিস্ট্রিবিউটর। সম্মেলনে প্রতিদিনই থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে সংগীত পরিবেশন করবেন কোনাল, মুহিন, রন্টি, ঐশিসহ দেশের জনপ্রিয় তরুণ শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat