ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৬
  • ৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমার সেনাবাহিনীর ওপর ইইউর নিষেধাজ্ঞা বাড়ছে
আন্তর্জাতিক ডেস্ক:-  মিয়ানমারের ওপর আরও এক বছরের জন্য অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপরও নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তারা। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক এবং কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
গত আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে অন্তত আট লক্ষাধিক রোহিঙ্গা। এরপরই দেশটির সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। চলতি মাসের শেষ দিকে শেষ হওয়ার কথা এ নিষেধাজ্ঞা। এটি শেষ হওয়ার আগেই নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ বন্ধের মেয়াদও বাড়ানো হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ওই কর্মকর্তা। রাখাইনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে গত বছরের অক্টোবরে মিয়ানমার সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘ রাখাইনের এ হত্যাযজ্ঞকে জাতিগত নিধন বলে উল্লেখ করে। তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে ইয়াঙ্গুন। ইউরোপীয় ইউনিয়নের সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগামী মে অথবা জুন মাস থেকে মিয়ানমারের সামরিক পরিদর্শকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। মে মাসে বা জুন মাসে মিয়ানমারের সামরিক পরিদর্শকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ বরখাস্ত করা হতে পারে। তালিকায় মিয়ানমারের সেনাকর্মকর্তাদের মধ্যে অন্যতম মেজর জেনারেল মং মং সোয়ে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat