ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৮
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আরব আমিরাতে কোচের দায়িত্ব ছাড়লেন ম্যারাডোনা
স্পোর্ট ডেস্ক:-  গত বছর সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরাতে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু এবার দ্বিতীয় বিভাগের এই ক্লাবটির উন্নতি না হওয়ায় দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এ তারকা। গত বছরের মে মাস থেকে আরব আমিরাতের এই ক্লাবটিতে দায়িত্ব পালন করে আসছেন ম্যারাডোনা। গতকাল শুক্রবার খোরফাক্কানের বিপক্ষে ১-১ গোল ড্র হয় ফুজাইরাতের ম্যাচটি। এর ফলে এই মৌসুমে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকেই শেষ করতে হচ্ছে তাদের। ম্যারাডোনার দায়িত্ব ছাড়া প্রসঙ্গে তার আইনজীবী ম্যাতিয়াস মোরলা এক টুইট বার্তায় জানান, ‘আজকের(শুক্রবার) ড্র এবং ফুজাইরার উন্নতির লক্ষ্য পূরণ না হওয়ায় ডিয়েগো ম্যারাডোনা এই ক্লাবটির কোচ হিসেবে থাকবেন না। এই সিদ্ধান্ত ম্যারাডোনা এবং ক্লাবের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনার পর এসেছে।’ সংযুক্ত আরব আমিরাতে কোচ হিসেবে এটাই প্রথম নয় কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার। এর আগে আল-ওয়াসলের হয়ে এক বছর কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ক্লাব ফুটবল ছাড়াও ২০০৮ সাল থেকে ২০১০ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলে কোচের দায়িত্ব পালন করেছেন ম্যারাডোনা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপে ব্যর্থতার পর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব ছাড়তে হয়ে ১৯৮৬ বিশ্বকাপের এ নায়ককে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat