ব্রেকিং নিউজ :
মোসাদের সঙ্গে সম্পৃক্ততার দায়ে ইরানে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর জেন্ডার সংবেদনশীলতার অভাব সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ : তথ্যমন্ত্রী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা বন্ধের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ লেবাননের মানবিক সংকট মোকাবিলায় ৫০০ মিলিয়ন ইউরো দরকার : নাওয়াফ সালাম সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষার প্রশ্ন বিতরণে কেন্দ্র সচিবদের নির্দেশনা ঢাকা বোর্ডের নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে ‘কন্যা সাহসিকতা’ পুরস্কার পেল পিরোজপুরের তহমিনা অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ পাক প্রধানমন্ত্রীর, আলোচনার আহ্বান
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৩
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গুগল অ্যাকাউন্ট রিকভারি করবেন যেভাবে
আপনার গুগল অ্যাকাউন্টটি যদি কখনও ভুলে যান তবে আপনি কী করবেন? ধরুন অ্যাকাউন্টটির পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন বা কোন কারনে লগ ইন করতে পারছেন না কিন্তু সেখানে কোন গুরুত্বপূর্ণ নথি রয়েছে। এরকম অবস্থায় অনেক সময়ই আমাদের কিছুই করার থাকে না। তবে  কিছু বিষয় জানা থাকলে এই সমস্যার সমাধান করা যায়।
কীভাবে হবে সমাধানঃ  আপনার গুগল অ্যাকাউন্টে যদি আগে থেকেই রিকভারি ফোন নম্বর ও ইমেইল যোগ করে রাখেন তবে ভবিষ্যতে সেটি আপনার অ্যাকাউন্ট বাঁচাতে সাহায্য করবে। তবে তার আগে জানতে হবে রিকভারি ফোন নম্বর ও ইমেইল যুক্ত করার নিয়ম। যেভাবে শুরু করবেনঃ ১। প্রথমে যেতে হবে গুগলে। সার্চ বারে  ‘মাইএকাউন্ট.গুগল.কম’ লিখে সার্চ করলেই গুগলের পেইজ খুলে যাবে। ২। পেইজের প্রথম দিকে লগ ইন অপশন রয়েছে। লগ ইন করে সেখান থেকে ‘ডিভাইস এক্টিভিটি অ্যান্ড সিকিউরিটি ইভেন্টস’ এ ক্লিক করুন। ৩। এর পর নতুন একটি অ্যাড্রেস আসার পর নিচের দিকে স্ক্রল করলেই পাবেন অ্যাকাউন্ট রিকভারি অপশন। ৪। এই অপশন থেকে রিকভারি ইমেইল এ গিয়ে আপনি অন্য একটি ইমেইল অ্যাড্রেস যুক্ত করতে পারবেন, যা বর্তমান অ্যাকাউন্ট লক হয়ে গেলে পুনরুদ্ধার করতে কাজে লাগবে। ৫। একই ভাবে পরের অপশনে গিয়ে ফোন নম্বর যুক্ত করতে পারবেন। তথ্যগুলো যুক্ত হওয়ার পর আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট আপডেট হওয়ার একটি ম্যাসেজ আসবে। পরবর্তীতে  গুগল অ্যাকাউন্ট লক হয়ে গেলে এই নম্বর ও রিকভারি অ্যাকাউন্ট দিয়েই আপনি পুনরায় অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat