ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৫-১০
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুকুর হত্যার দায়ে ছয় মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধি:-  দুটি মা কুকুর ও ১৪টি কুকুরছানাকে জীবন্ত মাটিচাপা দিয়ে হত্যার দায়ে ছিদ্দিক (৪৫) নামের এক নিরাপত্তা প্রহরীর ছয় মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আহসান হাবীব এ রায় ঘোষণা করেন। রায়ে আসামির ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো সাত দিন কারাভোগের আদেশ দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে আদালত। ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের (আজিম উদ্দিন হাওলাদার বাড়ি) মৃত দুলাল মিয়ার ছেলে ছিদ্দিক রাজধানীর রামপুরার বাগিচারটেক কল্যাণ সমিতির নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত। এ মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিনু রানী রায় বলেন, ১৯২০ সালের প্রাণীর ওপর প্রতিনিষ্ঠুরতা আইনের ৭ ধারায় আদালতে এই দণ্ড দেন। ওই ধারায় সর্বোচ্চ সাজা ছয় মাসের কারাদণ্ড। মামলার এজাহার থেকে জানা যায়, বাগিচারটেক কল্যাণ সমিতির নিরাপত্তা প্রহরী ছিদ্দিক ২০১৭ সালের ২৫ অক্টোবর রাত ১০টা থেকে ১১টার মধ্যে বাগিচারটেক ৩৫/২ নং বাড়ির পাশের খালি প্লটে থাকা দুটি মা কুকুর ও এদের ১৪টি বাচ্চাকে লোহার রড দিয়ে পেটান। মা কুকুর দুটিকে অর্ধমৃত করে পেছনের পা বেঁধে এবং কুকুরের বাচ্চাগুলো বস্তায় ভরে বাড়ির পাশে মাটিচাপা দেন। এ ঘটনায় ২০০৭ সালের ১ নভেম্বর পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান রাকিবুল হক এমিল রামপুরা থানায় বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্তের পর রামপুরা থানার এসআই নাছির উদ্দিন ওই বছরের  ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। চলতি বছরের ১৯ এপ্রিল আসামির বিরুদ্ধে চার্জগঠন করে আদালত। মামলার বিচারকাজ চলাকালে চার্জশিটভুক্ত ১৫ সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat