ব্রেকিং নিউজ :
ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী মোসাদের সঙ্গে সম্পৃক্ততার দায়ে ইরানে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর জেন্ডার সংবেদনশীলতার অভাব সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ : তথ্যমন্ত্রী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা বন্ধের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ লেবাননের মানবিক সংকট মোকাবিলায় ৫০০ মিলিয়ন ইউরো দরকার : নাওয়াফ সালাম সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষার প্রশ্ন বিতরণে কেন্দ্র সচিবদের নির্দেশনা ঢাকা বোর্ডের নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে ‘কন্যা সাহসিকতা’ পুরস্কার পেল পিরোজপুরের তহমিনা
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৩
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ায় তিন গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক:- ইন্দোনেশিয়ায় তিনটি গির্জায় আত্মঘাতী হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবার সকালে জাভা দ্বীপের উপকূলীয় শহর সুরাবায়ায় এসব হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন।
পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মাঙ্গেরা জানান, কয়েক মিনিটের মধ্যে হামলাগুলো চালানো হয়। এসব হামলায় আহত দুই পুলিশসহ ৪০ জনের বেশি মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। ফ্রান্স বারুং মাঙ্গেরা বলেন, সান্তা মারিয়া ক্যাথলিক চার্চে হামলায় চারজন এবং অন্য দুটি চার্চে হামলায় দুইজন করে নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনতারা জানিয়েছে, সান্তা মারিয়া গির্জায় সকাল সাড়ে সাতটায় প্রথম হামলার ঘটনা ঘটে। এছাড়া সকাল ৭টা ৩৫ মিনিটে দ্বিতীয়টি এবং সকাল আটটায় শেষ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পরের দুটি গির্জার নাম জানা যায়নি। এসব হামলার কারণ ও হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। হামলার পর সুরাবায়া শহরের সব গির্জা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। এছাড়া একটি বড় ফুড ফেস্টিভ্যাল বাতিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat