ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৫
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শাহবাগ ওভারব্রিজে ছুরিকাঘাতে হকার নিহত
নিজস্ব প্রতিনিধি:-  রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনের ফুটওভার ব্রিজে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক হকার নিহত হয়েছেন। তার নাম নুরুন্নবী মজুমদার (২৩)। তিনি বারডেম হাসপাতালের সামনের ফুটওভার ব্রিজে কসমেটিক সামগ্রী বিক্রি করতেন।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তার বাবার নাম মোস্তফা মজুমদার। ঘটনার পর অভিযুক্ত ছিনতাইকারী খায়রুল আনামকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়। নিহতের ভাই শাহপরান জানান, তারা দুই ভাই মিলে শাহবাগের ফুটওভার ব্রিজে ফেরি করে কসমেটিকস বিক্রি করতেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ ছিনতাইকারী খায়রুল তার ভাইয়ের গলায় পেছন থেকে ধারালো চাকু ঢুকিয়ে দেয়। দ্রুত উদ্ধার করে বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হলে সেখানে নুরুন্নবীর মৃত্যু হয়। শাহপরান আরও বলেন, চকবাজারের একটি মেসে তারা দুই ভাই ভাড়া থাকতেন। কয়েকদিন আগেই তার ভাই বিয়ে করেছেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। রমনা থানার উপপরিদর্শক (এসআই ) দীপঙ্কর জানান, নুরুন্নবীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সার্জেন্ট শিহাব মামুন দৌড়ে খায়রুলকে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ঢামেকে নেওয়া হয়েছে। সার্জেন্ট শিহাব মামুন জানান, নুরুন্নবী ফুটওভার ব্রিজের ওপরে বসে গৃহস্থলীর কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিক্রি করতেন। সকালে দোকান খোলার পর এক তরুণ তার দোকান থেকে একটি চাকু হাতে নিয়ে দেখতে থাকেন। তাকে দেখে অস্বাভাবিক মনে হচ্ছিল। তখন নুরন্নবী জিনিসপত্র ধরতে নিষেধ করলে ওই তরুণ তার গলায় ছুরি দিয়ে আঘাত করে। এরপর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat