ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৬
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে রোগী ও হাসপাতাল সেবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি:- রাজশাহীতে চিকিৎসা নিতে আসা এক তরুণী হাসপাতালের তিনতলা থেকে লাফ দিয়ে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক ব্রাদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে এসব ঘটনা ঘটে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শফিকুল ইসলাম নগরীর বহরমপুর এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বুধবার দুপুরে তিনি শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। দাম্পত্য কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শফিকুল রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এদিকে চর্মরোগে আক্রান্ত ঝিনাইদহের সাথী খাতুনকে(১৬) রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার মডেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এনেছিলেন তার মা ও ভাই। দুপুরে তারা হাসপাতালের তিনতলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে চিকিৎসকের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সেখান থেকে লাফ দেন সাথী। গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাথীর বাবার নাম আবুল বাশার। ওসি জানান, রোগ সহ্য করতে না পেরে এর আগেও সাথী বাড়িতে কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। হাসপাতালে সাথী ও শফিকুলের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এ নিয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলাও হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat