ব্রেকিং নিউজ :
ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী মোসাদের সঙ্গে সম্পৃক্ততার দায়ে ইরানে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর জেন্ডার সংবেদনশীলতার অভাব সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ : তথ্যমন্ত্রী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা বন্ধের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ লেবাননের মানবিক সংকট মোকাবিলায় ৫০০ মিলিয়ন ইউরো দরকার : নাওয়াফ সালাম সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষার প্রশ্ন বিতরণে কেন্দ্র সচিবদের নির্দেশনা ঢাকা বোর্ডের
  • প্রকাশিত : ২০১৮-০৫-২০
  • ৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগাতিপাড়ায় ভেজাল বিরোধী অভিযানে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
 ফজলে রাব্বি নাটোর প্রতিনিধি:-নাটোরের বাগাতিপাড়ায় মাহে রমজান উপলক্ষে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু। ইউএনও অফিস সূত্রে জানাযায়, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি ও সরকার কর্তৃক মূল্য তালিকা না টানানোর দায়ে উপজেলার দয়ারামপুর বাজারের অর্থদন্ড করেন নিউক্যাফে ষ্টার, জাকীর ষ্টোর, রহিমুদ্দিন বেকারী, ভাই ভাই ষ্টোর,রাধা ষ্টোর, আনন্দ মিষ্টান্ন ভান্ডার, পদ্মকলি সুইট ও আশিক ফাষ্ট ফুডসহ মোট ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট সাড়ে ১৬ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু জানান মাহে রমজান উপলক্ষ্যে ভেজাল মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে এবং সরকার কর্তৃক মূল্য তালিকা টানানোর জন্য সকল ব্যবসায়িদের মাইকিং এর মাধ্যমে অবহিত করা হয়েছিল। ব্যবসা প্রতিষ্ঠান গুলি আইন অমান্য করায় ভোক্তা অধিকার আইনে তাদের অর্থদন্ড করা হয়েছে। তবে রমজান মাস ব্যাপি এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat