ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৫-২১
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষকের কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধি:-  ফরিদপুরে দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় শরীয়তপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষক আব্দুল হাইকে নয় বছরের সশ্রম কারাদণ্ড এবং ৬০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা আনাদায়ে তাকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের জজ মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় জামিনে থাকা আব্দুল হাই আদালতে উপস্থিত ছিলেন। আদালত থেকে তাকে সরাসরি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৮-৯৯ অর্থ বছরে শরীয়তপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঠিকাদারদের কর্তনকৃত আয়কর ও ভ্যাট বাবদ ছয় লাখ ৬৮ হাজার ১১টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছিলেন শরীয়তপুর পৌরসভার তৎকালীন হিসাবরক্ষক আব্দুল হাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয় (দুদক) ফরিদপুরের আইনজীবী মো. মজিবর রহমান বলেন, এই অভিযোগে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর শরীয়তপুরের পালং থানায় জেলা দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক মোফাজ্জেল হোসেন হাওলাদার বাদী হয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলাটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat