ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৩
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিমের সঙ্গে সম্মেলন বিলম্বিত হতে পারে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক :- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক সম্মেলন না হওয়ার ‘যথেষ্ট সম্ভাবনা’ আছে। তিনি জানান, ওই সম্মেলন হতে হলে উত্তর কোরিয়াকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। না হলে ওই সম্মেলন ‘বিলম্বিত’ হতে পারে। ট্রাম্প অবশ্য জানাননি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মেলনের জন্য উত্তর কোরিয়াকে কী ধরনের শর্ত পূরণ করতে হবে। তবে উত্তর কোরিয়ার অস্ত্রের ব্যাপারে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, ‘উত্তর কোরিয়াকে অবশ্যই পরমাণু নিরস্ত্রী হতে হবে।’ হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে অভ্যর্থনা দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। উত্তর কোরিয়া এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্র যদি একতরফাভাবে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র বর্জনের জন্য চাপ দেয় তাহলে ট্রাম্পের সঙ্গে সম্মেলন বাতিল করতে পারেন উন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঐতিহাসিক সম্মেলন আগামী ১২ জুন সিঙ্গাপুরে হওয়ার কথা রয়েছে। তথ্য : বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat