ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৬
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত দুই শতাধিক
নিজস্ব প্রতিনিধি:- ডায়রিয়ায় ১২ ঘণ্টায় আক্রান্ত শতাধিক রোগী ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন আরও শতাধিক মানুষ। ফরিদপুর জেলা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে ডায়রিয়ায় আক্রান্ত অনেক রোগী হাসপাতালটিতে আসছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে স্বল্প সংখ্যক ডায়রিয়া রোগীর আসন থাকায় অনেককে হাসপাতালের মেঝে ও বারান্দায় রাখা হয়েছে। অনেক রোগী হাসপাতালে সিট না পেয়ে প্রাইভেট ক্লিনিক কিংবা হাসপাতালে ভর্তি হচ্ছেন। ফরিদপুর জেনারেল হাসপাতালের সেবিকা নূরুন নাহার বেগম জানান, শনিবার সকাল থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৭৩ জন। এছাড়াও অনেক রোগী এখানে সিট না পেয়ে অন্যত্র চলে গেছেন। এ ব্যাপারে ফরিদপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. গনেশ কুমার আগওরাল জানান, ডায়রিয়া রোগীদের জন্য আমাদের সিট সংখ্যা রয়েছে ১৮টি, যা খুবই অপ্রতুল। গত দুই দিনে ফরিদপুর জেলা ছাড়াও বাইরে থেকে ডায়রিয়ার আক্রান্ত প্রচুর রোগী এসেছেন। আমরা সাধ্যমতো চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। তবে হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে। ফরিদপুর জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডা. সৈয়দ ওবায়দুর রহমান জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেকোনো খাবার বিশেষ করে পানিসহ বিভিন্ন খাদ্য পণ্যের বিষয়ে বেশি করে সচেতন থাকতে হবে। তবেই ডায়রিয়া থেকে মুক্ত থাকা যাবে। তবে এটা নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat