ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৯
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোঁজ আনুষ্ঠানিকভাবে শেষ
আন্তর্জাতিক ডেস্ক : - মালয়েশিয়ার নিখোঁজ বিমান এয়ার এশিয়ার এমএইচ৩৭০ ফ্লাইটের খোঁজে বেসরকারি অর্থায়নে অনুসন্ধান আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নিখোঁজ বিমানের খোঁজ মেলেনি। বিমানটির খোঁজে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ওশেন ইনিফিনিটি দক্ষিণ ভারত মহাসাগরের বিশাল অঞ্চল জুড়ে একটি গভীর সমুদ্রযান দিয়ে ৯০ দিনের একটি জরিপ চালায়। তবে তারা বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেতে ব্যর্থ হয়। মালয়েশিয়া সরকার জানিয়েছে, বিমানটির খোঁজে নতুন অনুসন্ধান চালানোর আর কোনো পরিকল্পনা তাদের নেই। ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় বিমানটি। এতে ২৩৯ আরোহী ছিল। বিমানটি কীভাবে নিখোঁজ হয় তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিমানের নিখোঁজ যাত্রীদের স্বজনরা চান, বিমানের খোঁজে অনুসন্ধান চলুক। এমএইচ৩৭০ ফ্লাইটের আরোহী ছিলেন গ্রেস নাথানের মা। গ্রেস নাথান বলেন, ‘মানুষ মনে করতে পারে, চার বছর আগে ঘটে যাওয়া একটি বিষয় নিয়ে এখনো আলোচনার কী প্রয়োজন। তবে তাদেরকে মনে রাখতে হবে, এমএইচ৩৭০ কোনো ইতিহাস নয়।’ বিমানের ২৩৯ জন আরোহীর মধ্যে ১৫৩ জন চীনের, ৩৮ জন মালয়েশিয়ার এবং অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, ফ্রান্স, নিউ জিল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, তাইওয়ান ও নেদারল্যান্ডসের নাগরিক ছিলেন। বিমানটিতে ক্রুর সংখ্যা ছিল ১২। নিখোঁজ বিমানটির খোঁজে বিমান চালনা ইতিহাসে সবচেয়ে বড় অনুসন্ধান চালানো হয়। ভারত মহাসাগরের ১ লাখ ২০ হাজার বর্গ কিলোমিটারের বেশি জায়গায় অনুসন্ধান কাজ পরিচালনা করা হয়। তথ্য : বিবিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat