ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৫-৩০
  • ৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘বউ সেজে’ ইমনের জন্মদিনে পূর্ণিমা
বিনোদন ডেস্ক:- ২৮ মে, রবিবার ছিল নায়ক ইমনের জন্মদিন। কিন্তু বিশেষ এ দিনটিতেও অবসর পাননি অভিনেতা। ওইদিন ঈদের জন্য নির্মিত ‘রোদ্দুরে তোমাকে পেয়েছি একদিন’ নামের একটি টেলিছবির শুটিং করছিলেন তিনি। কাজেই, শুটিং স্পটেই কেক কেটে জন্মদিন পালন করেন ইমন। শুটিং ইউনিটের সকলেই সেখানে উপস্থিত ছিলেন।
ইমনের জন্মদিনের আনুষ্ঠানিকতায় পাশে ছিলেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমাও। ‘রোদ্দুরে তোমাকে পেয়েছি একদিন’ টেলিফিল্মে ইমনের নায়িকা তিনি। কিন্তু এদিন গায়ে লাল শাড়ি জড়িয়ে, মাথায় টিকলী এবং গলায় মোটা নেকলেস পরে একেবারে বৌ-য়ের সাজে হাজির হন পূর্ণিমা। তবে তার এই সাজ টেলিফিল্মটির কোনো দৃশ্যের জন্য নাকি ইমনের জন্মদিন উপলক্ষ্যে সেটা স্পষ্ট নয়। ‘রোদ্দুরে তোমাকে পেয়েছি একদিন’ রচনা ও পরিচালনা করছেন রাজিবুল ইসলাম রাজিব। আসছে ঈদুল ফিতরে এটি চ্যানেল আইতে প্রচার হওয়ার কথা। ২৬ মে থেকে টানা তিন দিন টেলিফিল্মটির শুটিং হয়েছে। ইমনের জন্মদিনেই শুটিং শেষ হয়। এদিন শুটিং শেষে বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফায় জন্মদিন পালন করেন বলে জানান ইমন। এদিকে নায়ক ইমন ও নায়িকা পূর্ণিমা জুটি এবারই প্রথম নয়। এর আগে ২০১১ সালে ‘মায়ের জন্য পাগল’ নামের একটি ছবিতে তারা জুটি বেঁধে অভিনয় করেছিলেন। এছাড়া বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও ইমন-পূর্ণিমাকে একসঙ্গে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat