ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৫-৩১
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গোপালগঞ্জের ব্যবসায়ীরা আন্দোলনে
গোপালগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছে। সম্মিলিত ব্যবসায়ী সমিতির ব্যানারে আজ বৃহস্পতিবার সকাল থেকে তাদের আন্দোলন কর্মসূচী শুরু হয়েছে। জানাগেছে, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা শহরের বড় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়ে ব্যবসায়ী সমিতির এই আন্দোলন। এতে শহরের মুদি, মাছ-মাংশ, কাঁচা বাজার, কাপড়, স্বর্ণের দোকানসহ সকল দোকান বন্ধ রয়েছে। এদিকে শহরের সকল দোকান পাট বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। নিত্য প্রয়োজনীয় কোন জিনিসপত্র কিনতে পারছেন না তারা। সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ দাড়িয়া বলেন, ‘সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জেলার সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’ প্রসঙ্গত, বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক আহমেদ সাব্বির সাজ্জাদ মুদি ব্যবসায়ী বাবুল মোল্লাকে ৫০ হাজার, মাছ বিক্রেতা বিমল বাড়ৈকে ১০ হাজার, মাছ বিক্রেতা ধলু বাড়ৈকে ৫ হাজারসহ ৮ জন ব্যবসায়ীকে এক লক্ষ ২ হাজার টাকা জরিমানা করেন। এ খবর ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ভ্রাম্যমান আদালতের উপর চড়াও হয় এবং আদালত পরিচালনায় বাধা সৃষ্টি করে। পরে ব্যবসায়ীরা সকল দোকান-পাট বন্ধ রেখে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করেন। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল করে পৌরসভায় যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat