ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৬
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিখোঁজের চারদিন পর মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নিখোঁজের চারদিন পর মানিক মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে চারটার দিকে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর কালিবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ সময় মানিক মিয়ার পকেটে ৪৯ পিস ইয়াবা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি রামদা, দুটি চাপাতি ও গুলির খোসা উদ্ধার করেছে। মানিক মিয়ার বাড়ি উপজেলার চরমছলন্দ জিরাতি পাড়া গ্রামে। তার পিতার নাম জগত মিয়া।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে সেহরির সময় তারা গুলির শব্দ শুনতে পান। ভোরে লাশটি দেখতে পেয়ে তারা থানায় খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
মানিক মিয়ার পরিবারের দাবি, গত রবিবার নিখোঁজ হন মানিক মিয়া। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
গফরগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মানিক মিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat