ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৬-১২
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হৃদরোগে আক্রান্ত ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা
আন্তর্জতিক ডেস্ক:-   হৃদরোগে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো। সোমবার ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, তার শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ওয়াশিংটনের উপকণ্ঠে একটি সামরিক হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ট্রাম্পের টুইটকে উদ্ধৃত করে খবরে বলা হয়, আমাদের ‘গ্রেট ল্যারি কুডলো’ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দেশের বাণিজ্য ও অর্থনীতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কাজ করেন। বর্তমানে তিনি ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের মাত্র কয়েক মিনিট আগে মার্কিন প্রেসিডেন্ট এক টুইটে একথা জানান। কুডলো ট্রাম্পের কর কর্তন ও হ্রাসের পদক্ষেপকে জোরালোভাবে সমর্থন করলেও আগের প্রেসিডেন্টের শুল্ক সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন।
ট্রাম্প প্রশাসনে যোগ দেয়ার পর থেকেই তিনি বিশ্বস্ততার সাথে তার নেতার কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।বাসস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat