ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৬-১৪
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাশ্মিরে বন্দুকযুদ্ধে ১ সেনা ও ২ জঙ্গি নিহত
আন্তর্জতিক ডেস্ক:- ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বৃহস্পতিবার সৈন্যদের সঙ্গে জঙ্গিদের ভয়াবহ বন্দুক যুদ্ধে এক সৈন্য ও দুই জঙ্গি নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
খবরে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে বান্দিপোড়া জেলার জঙ্গলে এ সংঘর্ষ শুরু হয়েছে।
ভারতের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালাই বলেন, বান্দিপোড়ায় আজ বন্দুকযুদ্ধে দুই জঙ্গি ও এক সৈন্য নিহত হয়েছে। জঙ্গলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে।
কর্মকর্তারা বলেন, জঙ্গি উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার থেকে ওই এলাকায় তল্লাশী অভিযান চলছে। রোববার কুপওয়ারা জেলায় ভারতীয় সেনাবাহিনী ছয় জঙ্গিকে হত্যা করে।
১৯৮৯ সাল থেকে ভারত শাসিত কাশ্মিরে সেনা ঘাঁটি স্থাপিত হওয়ার পর থেকে উভয় পক্ষের মধ্যে গেরিলা লড়াই চলছে।বাসস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat