ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৫
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিবপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর
নিজস্ব প্রতিনিধি:-  শিবপুরে স্কুলে টানানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি, অফিসের চেয়ার টেবিল ভাংচুর এবং প্রতিষ্ঠানের সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খৈনকুট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিয়ে সভাপতি বাদল মিয়া ও বিদ্যালয়ের প্রধানশিক্ষক ফাসাদ মাস্টারের মধ্যে অনেকদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।
বিষয়টি ডিজি, স্থানীয় এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদা বার্ষিক আয়-ব্যয়ের দুর্নীতি তদন্ত করতে গেলে প্রধানশিক্ষক অনুপস্থিত থাকায় তিনি চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
ঠিক তখনই ওনার উপস্থিতিতে সহকারী শিক্ষক আসাদ মাস্টার, খালেক মাস্টার, হাবি ফরাজী, দফতরি হাবি, তার স্ত্রী আয়া কামরুন নাহার ও ছেলে মাজেদ সভাপতিকে গালমন্দ ও অফিস রুমে ধরে নিয়ে গিয়ে মারপিট করেন।
খবর পেয়ে কুদ্দুস আলী মেম্বার, স্কুলের প্রতিষ্ঠাতা মজিবুর রহমান, খোকন ও সাবেক শিক্ষক মোজাম্মেল হক সভাপতিকে উদ্ধার করেন। পরে উপজেলা হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান।
শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রথমে সভাপতি পরবর্তীতে প্রধানশিক্ষক আলাদা ভাবে অভিযোগ দায়ের করেন। তদন্তের মাধ্যমে অভিযোগসহ মামলা গ্রহণ করা হবে। বিষয়টি ইউএনও এবং শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। খৈনকুট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ফাসাদ মিয়া বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat