ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৬
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশ নিহত
আন্তর্জতিক ডেস্ক:- আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় নয় পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। সোমবার রাতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও বার্তা সংস্থা সিনহুয়া’র।
এক আফগান কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, জঙ্গি গোষ্ঠী তালেবানের এক আত্মঘাতী বোমারু আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাটিতে হামলা চালালে নয় পুলিশ সদস্য নিহন হন।
কুনারের প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র ফরিদ দেহকান জানান, হামলায় অন্তত আরো চারজন আহত হয়েছেন।
তিনি বলেন, ওই আত্মঘাতী বোমারু ঘাঁটির ভেতর প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মাঝে এসে নিজেকে উড়িয়ে দেয়। কিন্তু কিভাবে সে ভেতরে প্রবেশ করেছিল তা জানা যায়নি। সে বিষয়ে একটি তদন্ত চালু করা হয়েছে।
আফগান কর্মকর্তারা হামলার জন্য তালেবানকে দায়ী করলেও, ইন্ডিয়ান এক্সপ্রেস অনুসারে, এখনো পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে অঞ্চলটিতে তালেবানরা ব্যাপক সক্রিয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat