ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৪
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হুদাইদার বাইরে বিদ্রোহীদের ওপর জোট বাহিনীর হামলা
আন্তর্জতিক ডেস্ক:-  সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হুদাইদার বাইরে বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে হামলা চালিয়েছে। সম্প্রতি লোহিত সাগরের এই বন্দর নগরীটিতে কয়েকদিন ধরে চালানো তীব্র হামলা স্থগিত করেছে সৌদি- নেতৃত্বাধীন জোট বাহিনী। মঙ্গলবার একথা জানিয়েছে সরকারি সূত্ররা। খবর আল জাজিরা।
খবরে বলা হয়, জোট বাহিনী হামলা বন্ধ করার পর সেখানে নিজেদের প্রতিরক্ষা অবস্থান আরো শক্ত করেছে স্থানীয় হুতি বিদ্রোহীরা। এছাড়া অব্যাহত রয়েছে স্থানীয় বাসিন্দাদের শহর ছেড়ে পলায়ন।
সামরিক সূত্র জানিয়েছে, উভয় পক্ষই তাদের শক্তি বৃদ্ধি করছে।
হাসপাতাল সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার ও সোমবার হুদাইদার দক্ষিণে সরকারি বাহিনীর চালানো হামলায় ১১ বেসামরিক নাগরিক ও ৪৩ বিদ্রোহী নিহত হয়েছে।
প্রসঙ্গত, হুদাইদা হচ্ছে ইয়েমেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দ নগরী। কেননা, এখান দিয়েই যুদ্ধ জর্জরিত দেশটিতে বেশিরভাগ ত্রাণ প্রবেশ করে। ২০১৪ সাল থেকে এই বন্দর দখল করে আছে হুতিরা।
কিন্তু গতমাসে, হুতিদের কাছ থেকে নগরীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে সেখানে তীব্র হামলা অভিযান শুরু করে জোট বাহিনী।
শনিবার ইয়েমেন সরকার ও আমিরাত সেখানে সাময়িকভাবে হামলা স্থগিত করার ঘোষণা দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat