ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৭-১১
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রেনেড হামলা: আসামি এনএসআইয়ের সাবেক ডিজি রহিমের পক্ষে যুক্তিতর্ক পেশ
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। বুধবার ছিল এ মামলার যুক্তিতর্ক পেশ করার ৯৫ তম দিন। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। এ পর্যন্ত ৪১ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ হয়েছে।
আসামি এনএসআইয়ের সাবেক ডিজি আবদুর রহিমের পক্ষে বুধবার তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক পেশ করেন তার আইনজীবী মোহাম্মদ আহসান। আগামী ধার্য তারিখে এ আসামির পক্ষে ল’পয়েণ্টে যুক্তি পেশ করার মধ্য দিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে। মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে আগামী ১৬, ১৭ ও ১৮ জুলাই।
এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষে ২২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আসামিপক্ষে সাক্ষীদের জেরা করেছে। গত বছরের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দের জেরা শেষের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
আদালতে বুধবার রাষ্ট্রপক্ষে ছিলেন প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, বিশেষ পিপি আবু আব্দুলাহ ভূঞা, আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল, অ্যাডভোকেট ফারহানা রেজা, অ্যাডভোকেট মো. আমিনুর রহমান, অ্যাডভোকেট ইমানুর রহমান, আবুল হাসনাত, আশরাফ হোসেন তিতাস প্রমুখ।
প্রসঙ্গত, প্রায় ১০ বছর ধরে চলা এ মামলার বিচার শেষ হওয়ার পথে। ৪৯ আসামির মধ্যে ৪১ জনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। যুক্তি দিয়েছে রাষ্ট্রপক্ষও। এই মামলার ৫২ আসামির মধ্যে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে অন্য মামলায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat