ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৩
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্ষণ ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত লোকদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন জাপান প্রধানমন্ত্রী
আন্তর্জতিক ডেস্ক:-টানা বর্ষণ ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত লোকদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন জাপান প্রধানমন্ত্রী শিনজো আবে। দ্বিতীয়বারের মত আজ জাপানের পশ্চিমাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলনে।ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এলাকার বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেন ও আশ্বস্ত করেন।তিনি বলেন, যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে দ্রুত তাদের নতুন করে ঘর তুলে দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের সকলকে খাবার, পানি ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।বর্তমানে কমপক্ষে ৭ হাজার ক্ষতিগ্রস্ত লোক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ওই অঞ্চলের কমপক্ষে ২ লাখ ৫০ হাজার লোক পানির সমস্যায় ভুগছে।এছাড়া তিনি আরও বলেন, এ অবস্থা সমাধানের জন্য যেসব কাজ করা দরকার জাপান তা দ্রুত করবে। আমরা চাই এ অঞ্চলের লোকজন দ্রুত আগের অবস্থায় ফিরে আসুক।উল্লেখ্য, টানা কয়েকদিনের প্রবল বর্ষণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে জাপানের একটি অঞ্চল। এতে কমপক্ষে ১৯৯ জনের প্রানহানি ঘটে, আহত হয় অনেকে। বাড়িহারা হয়েছেন কমপক্ষে ১০ হাজারের মত মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat