ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৪
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, নিহত ১
নিজস্ব প্রতিনিধি:- ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০জন। হবিগঞ্জ সদর উপজেলার সুলতনাশী গ্রামে শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের নাম বাদশা মিয়া (৬০)। তিনি ওই গ্রামের বাসিন্দা। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ওই গ্রামের সাহেব বাড়ি মসজিদের ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে বাদশা মিয়া ও সামছুল হকের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে যায়। এতে বাদশা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন, সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat