ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৬
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দেন। এছাড়া সম্মেলনে সারাদেশে ঝুলে থাকা ৩৪ লাখ মামলা নিষ্পত্তিতে জেলা জজের নেতৃত্বে প্রতি জেলায় ‘ডিস্ট্রিক্ট কেস কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন নৌ-পরিবহনমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।আসন্ন কোরবানি ঈদে দেশে কোন পশু সংকট হবে না উল্লেখ করে কেউ যাতে ট্যাবলেট খাইয়ে গুরু মোটা তাজা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। আর নদী দখল ও দূষণ রোধে কঠোরভাবে কাজ করতে বলেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।এরপরেই জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং ভূমিমন্ত্রী।ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, দেশের চলমান ৮০ থেকে ৮৫ ভাগ মামলা ভূমি সংক্রান্ত। সরকারি জমিতে গড়ে তোলা বিভিন্ন রাজনৈতিক দলের অফিস উচ্ছেদ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি।পরে বৈঠক হয় সমাজকল্যাণমন্ত্রী, ধর্মমন্ত্রী এবং আইনমন্ত্রীর সঙ্গে। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, পৃথক আদালতে নয়, নিয়মিত আদালতেই মাদকের মামলাগুলো চলবে।বিকেলের শেষ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেলার বিরজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, ফায়ার সার্ভিসের জন্য জায়গা বরাদ্দ, সীমান্ত এলাকার নিরাপত্তা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।মাদকের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে আলাদা আদালত গঠনে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat