ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৮
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান দোকানে, নিহত ২
নিজস্ব প্রতিনিধি:-কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকান ঘরে ঢুকে পড়ায় ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সবুজ হোসেন (২০) ও মহসিন (২২)। তারা নাটোর জেলার বাসিন্দা। আহতরা হলেন- সাফি (২৫) ও খালেক (৫০)। তারা সিলেট জেলার বাসিন্দা। তারা সকলেই আশা জুট মিলের শ্রমিক।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী কাভার্ডভ্যানটি নূরীতলা আশা জুট মিলের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি চা দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।
আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat