ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৮-০১
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত
নিজস্ব প্রতিনিধি:-রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুর রশিদ (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহীর বেলপুকুর থানার তাড়াশ এলাকায় এ ঘটনা ঘটে। রশিদের বাড়ি তাড়াশ গ্রামে। তার  বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।
র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর এ এফ এম আশরাফুল ইসলাম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই এক মাদক বিক্রেতা নিহত হন। লাশ উদ্ধারের পর নিহতের নাম রশিদ বলে জানা গেছে।
তিনি আরো জানান, এই ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat