ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৮-০২
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জঙ্গিদের টার্গেটে ছিলেন মেসিরাও!
স্পোর্ট ডেস্ক:-গত বছর ১৭ আগস্ট এক জায়গায় স্তব্ধ হয়ে গিয়েছিল বার্সেলোনা। দিনের বেলায় লাস রাম্বলাসের রাস্তায় পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছিল এক জঙ্গি। ঘটনাস্থলেই মারা যান ১৩ জন। ১৩০ জন আহত হয়েছিলেন।
সেই ঘটনায় ওঠে এলো নতুন তথ্য। সেদিন নাকি জঙ্গিদের টার্গেটে লিওনেল মেসিরাও। প্রথম ঘটনার ৯ ঘণ্টা পরে প্রায় একই রকম আরেকটি হামলা করেছিল ক্যামব্রিলসে। সে হামলায় এক পথচারী নিহত হন, হামলায় জড়িত পাঁচজন পুলিশের গুলিতে নিহত হন সেদিন।
সেই ঘটনার বর্ষপূর্তি এগিয়ে আসতে আসতেই আরও ভয়ংকর সব তথ্য বেড়িয়ে আসছে। স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, এ ঘটনার পর ন্যু ক্যাম্পে হামলার পরিকল্পনা করছিল জঙ্গি সংগঠনটি! ২০ আগস্ট বার্সেলোনা-বেটিস ম্যাচে স্টেডিয়ামে হামলার পরিকল্পনাও ছিল তাদের।
স্প্যানিশ পত্রিকা এল পেরিওদিকো দাবি করেছে, লাস রাম্বলাস ও ক্যামব্লিলসে হামলার পর ২০ তারিখ আরও বেশ কিছু জায়গায় হামলার ছক কষেছিল জঙ্গি সংঘটনটি। গোয়েন্দারা দাবি করেছে, হামলার তদন্তের সময় নিয়ে বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে। যাতে পরিষ্কার ইঙ্গিত ছিল ক্যাম্প ন্যু ছিল তাদের পরবর্তী লক্ষ্য।
সেই হামলায় জড়িত মোহাম্মদ হিশামির মোবাইলে বার্সেলোনার বিখ্যাত স্টেডিয়ামের ছবি পাওয়া গিয়েছিল। তদন্তের সঙ্গে জড়িত এক সূত্র জানিয়েছে, প্যারিসে সেন্ট ডেনিস স্টেডিয়ামে ফ্রান্সের খেলার সময় যেভাবে হামলা হয়েছিল, ঠিক একই পদ্ধতিতে হামলা করতে চেয়েছিল জঙ্গিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat