ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৮-০৪
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সারিকা নিষিদ্ধ
বিনোদন ডেস্ক:-শিল্পী সুলভ আচরণ না করার জন্য মডেল অভিনেত্রী সারিকাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শনিবার সংঠগঠনটির কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারিকাকে নিষিদ্ধ কার্যকর শুরু হয়েছে ১ আগস্ট থেকে।
গত ২১ মার্চ নাটকের শুটিংয়ে নেপাল যাওয়ার কথা ছিল অভিনেত্রী সারিকার। সে অনুযায়ী সারিকা সিডিউল দিয়েছিলেন। নাটকের চিত্রনাট্য, নেপালের রিটার্ন টিকেটসহ অগ্রিম পারিশ্রমিক ৫০ হাজার টাকা তাকে দেওয়া হয়েছিল।
আগের দিন ২০ মার্চ সারিকার সাথে শুটিং ইউনিট যোগাযোগ করলে তিনি জানান, সময়মতো বিমানবন্দর পৌঁছবেন। যথারীতি ২১ মার্চ শুটিং ইউনিট নেপালে রওনা দেওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর গেলে সারিকাকে পাওয়া যায়নি। তখন যোগাযোগ করলে সারিকার মোবাইল বন্ধ পাওয়া যায়। সারিকা ছাড়াই শুটিং ইউনিট নেপাল পৌঁছায়। কিন্তু তিনি না থাকায় তাকে নিয়ে পরিকল্পনা করা নাটকগুলো নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে প্রযোজক আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন।
নাটকগুলো নির্মাণের কথা ছিল নির্মাতা দীপু হাজরা ও আসাদুজ্জামান আসাদের। পরে নেপাল থেকে ফিরে প্রযোজক বোরহান খান টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশনে সারিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশন এবং অ্যাক্টর ইকুইটি নানাভাবে সারিকার সাথে যোগাযোগ করলেও কোনো সদুত্তর পায়নি। বাধ্য হয়ে সারিকাকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশন।
সংগঠনটি থেকে পরিস্কারভাবে লিখিত আকারে জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করে সারিকাকে নিয়ে নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনসহ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। সারিকার সঙ্গে যোগাযোগ সম্ভব হয় নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat