ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৮-১৭
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিরেছে আয়ারল্যান্ড উলভস
স্পোর্ট ডেস্ক:-পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছিল ২-২ সমতায়। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ জিততে পারেনি কেউ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস মেথডে বাংলাদেশ ‘এ’ দলকে ৫১ রানে হারিয়ে সমতায় (১-১) ফিরেছে আয়ারল্যান্ড উলভস। শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচ। মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে স্বাগতিকদের ২০৩ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে সৌম্য সরকারের দল ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান তোলার পর বৃষ্টি-বাধায় শেষ হয়ে যায় ম্যাচ।শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ২ ওভারে ২৪ রান তুলে ফেলেন সৌম্য ও মুমিনুল মিলে। ইনিংসের তৃতীয় ওভারে মুমিনুল ১৪ রান করে সাজঘরে ফেরার পরই শুরু হয় সফরকারী দলের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।৮ বল মোকাবেলায় একটি ছয় ও একটি চারে ১৪ রান করে মুমিনুল ম্যাকব্রিনের বলে দিলানির হাতে ক্যাচ দেন। দলের আর ২ রান যোগ হতেই সাজঘরে ফেরেন সৌম্য। অধিনায়ক করেন ৮ বলে ১১ রান। তিনে ব্যাট করা নাজমুল হোসেন শান্ত রাখের খাতাই খুলতে পারেননি। মোহাম্মদ মিথুন ৬, জাকির হাসান ১৪, আফিফ হোসেন ৩, আল আমিন (জুনিয়র) ১২ করে ফিরলে বাংলাদেশ এ দলের স্কোর হয়ে যায় ৬২/৭।জয়ের আশা যখন ছেড়েই দিয়েছে বাংলাদেশ তখন উইকেটে থিতু হয়ে হারের ব্যবধান কমান সাইফউদ্দিন ও নাঈম হাসান মিলে। দুজন অষ্টম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ৪২ রান। ১৫ ওভারে ৭ উইকেটে ১০৪ রান তোলার পর শুরু হয় বৃষ্টি।ম্যাকব্রিন ও ডিলানি নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ডকরেল, সিমি সিং ও ম্যাকার্থি।টস হেরে ব্যাটিংয়ে নেমে সম্মিলিত পারফরম্যান্সে ৬ উইকেট হারিয়ে ২০২ রান তোলে আয়ারল্যান্ড। স্টুয়ার্ট থমসন ৪৭, উইলিয়াম পোর্টারফিল্ড ৪৫, দিলানি ৩৭, কেভিন ও’ ব্রায়েন ৩০ রান করেন।পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৩ উইকেট। ৩ ওভারে ২৭ খরচায় দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat