ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৮-১৭
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চির বিদায় নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি
আন্তর্জতিক ডেস্ক:-চির অবসান হলো ভারতীয় রাজনীতির ‘অটলজী’ অধ্যায়ের। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে চির বিদায় নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি।
চিকিৎসক আরতি ভিজ সংবাদমাধ্যমকে জানান, গত ৯ সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা সংকটজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বাজপেয়ির শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই গতকাল বুধবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজপেয়ির শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। হাসপাতালে প্রায় ৫০ মিনিটের মতো সময় কাটান মোদী। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বাজপেয়িকে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, হর্ষবর্ধন এবং বিজেপি এমপি মীনাক্ষি লেখিসহ অনেকে। কিডনি, মূত্রাশয় এবং বুকে সংক্রমণের জন্য গত ১১ জুন এআইআইমস এ ভর্তি হন বাজপেয়ি।বাজপেয়ি হিন্দু জাতীয়তাবাদি দল বিজেপির প্রতিষ্ঠাতাদের একজন। তাকে ভারতীয় রাজনীতির একজন মহারথি বলা হতো।তিনবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন বাজপেয়ি। তাঁর সবচেয়ে বড় ভূমিকা ভারতকে বিশ্বের বুকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠায়। ১৯৯৮ বাজপেয়ির মুখ থেকেই বিশ্ব জানতে পারে ভারতের পরমাণু বোমার পরীক্ষা চালানোর খবর।বাজপেয়ির মৃত্যুতে শোক জানিয়ে নরেন্দ্র মোদি টুইটে বলেন, ‘আমাদের সবার প্রিয় অটলজির মৃত্যুতে ভারতবর্ষ শোকাহত। তার মৃত্যুতে একটি যুগের অবসান হলো। তার অনুপস্থিতির ক্ষতি অপুরণীয়। এ মৃত্যু আমার কাছে ব্যক্তিগত শোক।’বাজপেয়ি হিন্দু জাতীয়তাবাদি দল বিজেপির প্রতিষ্ঠাতাদের একজন। তাকে ভারতীয় রাজনীতির একজন মহারথি বলা হতো।তিনবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন বাজপেয়ি। তাঁর সবচেয়ে বড় ভূমিকা ভারতকে বিশ্বের বুকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠায়। ১৯৯৮ বাজপেয়ির মুখ থেকেই বিশ্ব জানতে পারে ভারতের পরমাণু বোমার পরীক্ষা চালানোর খবর।বাজপেয়ির মৃত্যুতে শোক জানিয়ে নরেন্দ্র মোদি টুইটে বলেন, ‘আমাদের সবার প্রিয় অটলজির মৃত্যুতে ভারতবর্ষ শোকাহত। তার মৃত্যুতে একটি যুগের অবসান হলো। তার অনুপস্থিতির ক্ষতি অপুরণীয়। এ মৃত্যু আমার কাছে ব্যক্তিগত শোক।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat