ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৮-৩০
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পেনের ক্লাব রিয়াল ভ্যালাদোলিদের মালিক হচ্ছেন
স্পোর্ট ডেস্ক:-দুদিন আগেই খবর বেরিয়েছে একটি ক্লাবের মালিক হওয়ার একেবারে দ্বারপ্রান্তে রোনাল্ডো নাজারিও। স্পেনের ক্লাব রিয়াল ভ্যালাদোলিদের মালিক হচ্ছেন তিনি। ওই ক্লাবের অধিকাংশ শেয়ারই থাকবে ব্রাজিলিয়ান কিংবদন্তির হাতে। খবরে প্রকাশ, ৩০ মিলিয়ন ইউরোতে ক্লাবের শেয়ার কিনতে রাজি হয়েছেন রোনাল্ডো। একইসঙ্গে তিনি ক্লাব প্রেসিডেন্টও হবেন। রোনাল্ডোর মালিক হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে আশাবাদী হয়ে উঠছেন ভ্যালাদোলিদ সমর্থকরা। তাদের আশা, রোনাল্ডো চাইলে রিয়াল মাদ্রিদ থেকে তারই স্বদেশী উঠতি তারকা ভিনিসিয়াস জুনিয়রকে উত্তর স্প্যানিশ শহরে আনতে পারবেন। সেটা লোনে হলেও। ভ্যালাদোলিদের মালিক হতে চললেও রিয়াল মাদ্রিদের বোর্ড সদস্যদের একজন রোনাল্ডো। বার্নাব্যুতে ভিনিসিয়াসের পরিচয়পর্বের অনুষ্ঠানেও উপস্থি ছিলেন তিনি। এসবের মধ্যেও সূত্র খুঁজছে ভ্যালাদোলিদ। কারণ, রোনাল্ডো কোনো অনুরোধ করলে সেটা সহজেই ফেলতে পারবে না রিয়াল মাদ্রিদ। দুবছর আগেই ভিনিসিয়াসকে কিনে রেখেছিল রিয়াল মাদ্রিদ। ১৮ বছর পূর্ণ হওয়ার পর ৪৫ মিলিয়ন ইউরোতে এই মৌসুমেই বার্নাব্যুতে পা রেখেছেন ব্রাজিলের সম্ভাবনাময় নতুন তারকা। তবে রিয়ালের মূল দলের সঙ্গে অনুশীলন করলেও তিনি খেলছেন ক্লাবের ‘বি’ দলের হয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat