ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৮-৩১
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে সরকার সহায়তা করবে:তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বাংলাদেশের যে কোনো পরিচালক বঙ্গবন্ধুকে নিয়ে যদি মানসম্মত চলচ্চিত্র নির্মাণ করতে চান তাহলে তথ্য মন্ত্রণালয় এবং সরকার তাকে সর্বপ্রকার সহায়তা করবে। প্রতিমন্ত্রী গতকাল বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ চলচ্চিত্র লীগের উপদেষ্টা মিয়া আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাসান ইমাম, চলচ্চিত্র লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জেমি, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতির সহ-সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র ব্যক্তিত্ব দিলারা জামান বক্তৃতা করেন। প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ, যিনি ১১০৫ শব্দের ১৮ মিনিটের বক্তৃতায় একটি জাতির ২৭ বছরের বঞ্চনার ইতিহাস তুলে ধরেছিলেন। এ দেশের জনগণের জন্য তিন হাজারের বেশি দিন তিনি কারাগারে কাটিয়েছেন। ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর তিনি এ দেশের নাম দিয়েছিলেন বাংলাদেশ। কাজেই আমাদের সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে যা আছে সে অস্তিত্বের ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করে গেছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে পুনগঠন করেছিলেন। স¦াধীনতার ১১ মাসের মধ্যে তিনি জাতিকে একটি সংবিধান উপহার দিয়েছিলেন। ১১৬টি দেশের সাথে কুটনৈতিক সম্পর্ক করেছিলেন। তিনি আরো বলেন, আমরা যদি দেখি আমাদের সর্বপ্রকার অর্জনের মূল ভিত্তি কি তাহলে বলতে হবে জাতির পিতা মূল ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। জাতির পিতা বেতবুনিয়া ভূউপগ্রহ কেন্দ্র উপস্থাপন করেছেন বলেই আজকে আমরা স¦প্নের বঙ্গবন্ধু স্যাটেলাইট উদক্ষেপণ করতে সক্ষম হয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat