ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৫
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরে পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন
নিজস্ব প্রতিনিধি:- কক্সবাজার শহরে পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছেন। এর মধ্যে একজনকে শহরের চাউল বাজার এলাকায় ছুরিকাঘাতে আর অন্যজনকে আদালত চত্বরে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টা ও ৫টার দিকে এই পৃথক হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কামাল উদ্দিন (৬৫) ও আবু তাহের (৫০)। তাঁদের মধ্যে কামাল উদ্দিনকে জেলা আইনজীবী ভবনের সামনে পিটিয়ে হত্যা করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ ডিকপাড়া এলাকার মৃত মো. নসিবের ছেলে। আর আবু তাহেরকে চাউলবাজার এলাকায় ছুরিকাঘাতে খুন করা হয়। তিনি শহরের সমিতিপাড়া মোস্তাকপাড়া এলাকার মনসুর মিয়ার ছেলে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, পৃথক ঘটনায় দুজনকে খুন করা হয়েছে। একজনকে আদালত চত্বরে মারধর করে খুন করা হয়েছে। উভয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু ছুরিকাঘাতে নিহত ব্যক্তির ওপর হামলাকারীদের বিষয়ে এখনো জানা যায়নি। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat