ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৮
  • ৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করে বাণিজ্য করতে বাংলাদেশ সক্ষম :বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করে বাণিজ্য করতে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। তিনটি শর্ত পূরণ করে বাংলাদেশ ইতোমধ্যে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে প্রবেশের প্রথম ধাপ সফলভাবে অতিক্রম করেছে। ২০২৪ সালে বাংলাদেশ পরিপূর্ণভাবে উন্নয়নশীল দেশে পরিণত হবে। ২০২৭ সালের পর বাংলাদেশ আর এলডিসিভুক্ত দেশের বাণিজ্য সুবিধা পাবে না। বিশ^ বাণিজ্যে প্রতিযোগিতা করে এগিয়ে যাবে বাংলাদেশ। এ জন্য বাংলাদেশ প্রস্তুতি শুরু করেছে, নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করবে। বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় মাইডাস সেন্টারে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট এসিস্টেন্স এন্ড সার্ভিস এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বাংলাদেশের রপ্তানি ৩৪৮ মিলিয়ন ডলার থেকে গত বছর মোট রপ্তানি দাঁড়িয়েছে ৪১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারে। রপ্তানি দিন দিন বাড়ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের মতো বৃহৎ প্রকল্পগুলো বাংলাদেশ বাস্তবায়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ অর্জিত হয়েছে। অনুষ্ঠানে মাইডাসের সহযোগিতায় ব্যবসায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অর্জনের জন্য আটজন বিশিষ্ট উদ্যোক্তাকে মাইডাসের পরিচালনা পরিষদ ‘মাইডাস উদ্যোক্তা পুরস্কার-২০১৮’ প্রদান করে। বাণিজ্যমন্ত্রী তাদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন। মাইডাস পরিচালনা পর্ষদের সভাপতি পারভীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ হেরি ভারউইজি, ইউএসএইড এর বাংলাদেশ মিশন পরিচালক ডেরিক এস ব্রাউন, পাম নেদারল্যান্ডের সিনিয়র বিশেষজ্ঞ আকি ওকমা, মাইডাস পরিচালনা পর্ষদের পরিচালক রোকেয়া এ রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. এ এস এম মশিউর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat