ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৯
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ মেডিকেল বোর্ড যা সুপারিশ করবে, সে অনুযায়ীই খালেদা জিয়ার চিকিৎসা করা হবে বলে তিনি জানান। আজ রোববার সচিবালয়ে বিএনপির প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব ও কারামহাপরিদর্শককে (আইজি প্রিজন) এ নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।বৈঠক শেষে আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে একটি লিখিত আবেদন দেওয়া হয়েছে। এতে তাঁরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা উল্লেখ করে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল অথবা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার কথা বলেছেন।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া আর্থ্রাইটিসসহ আরো কিছু রোগে আগে থেকেই ভুগছিলেন। আজকে বিএনপির এই প্রতিনিধিদল যাওয়ার পর স্বরাষ্ট্রসচিব ও আইজি প্রিজনকে দায়িত্ব দিয়েছি। তাঁরা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও সরকারি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করবেন। তাঁরা খালেদা জিয়াকে চিকিৎসার ব্যাপারে যে সুপারিশ করবেন আমরা তাই করব।’এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কারাবিধি অনুযায়ী কারাবন্দিদের কোনো প্রাইভেট হাসপাতালে চিকিৎসার সুযোগ নেই। তারপরও মেডিকেল বোর্ড যে সুপারিশ করবে আমরা তাই বিবেচনা করে দেখব। আমার জানা মতে, সরকারি হাসপাতালগুলোতে দেশের সর্বোচ্চ ও ভালোমানের চিকিৎসা হয়ে থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সব এখানেই বসেন।’এর আগে খালেদা জিয়াকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল, তখন কারাবিধির লঙ্ঘন হয়েছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘ওই সময় মির্জা ফখরুলসহ অন্যরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সেটা হয়েছিল আদালতের নির্দেশে। আদালত যদি কারো চিকিৎসার ব্যাপারে কোনো নির্দেশনা দেন, সরকার সেটাই পালন করে থাকে। খালেদা জিয়ার ব্যাপারেও এমন কোনো নির্দেশনা আসলে আমরা সেটা বিবেচনা করে দেখব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat