ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৯-১১
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় বৈঠকের আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন কিম জং উন
আন্তর্জতিক ডেস্ক:-দ্বিতীয় বৈঠকের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন নর্থ কোরীয় নেতা কিম জং উন। সোমবার বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স। চিঠিটি খুবই ইতিবাচক এবং উষ্ণতাপূর্ণ বলে জানান তিনি। তবে বৈঠকের সময় সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি বিবৃতিতে । ধারণা করা হচ্ছে আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের পার্শ্ব বৈঠকে বসতে পারেন দুই নেতা।যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইতোমধ্যে দুই নেতার মধ্যে নতুন সম্মেলন আয়োজনের জন্য সময় খুঁজছে।হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, ওই ‘আন্তরিক চিঠি’তে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে পিয়ংইয়ংয়ের প্রতিশ্রুতি যে চলমান তা প্রকাশ পায়।স্যান্ডার্স বলেন, ‘ওই চিঠির প্রাথমিক উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নতুন বৈঠকের জন্য অনুরোধ ও সময় বের করা, যা আমরা করতে আগ্রহী এবং ইতোমধ্যে এ বিষয়ে সহযোগিতা করার জন্য প্রক্রিয়া শুরু করেছি।’তবে ঠিক কখন এই দুই নেতার মধ্যে পরবর্তী সম্মেলন অনুষ্ঠান হবে সে বিষয়ে তারা এখনো কিছু জানায়নি।গত জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠকের পর নর্থ কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা প্রাথমিকভাবে সফল হলেও পরবর্তীকালে নর্থ কোরিয়া প্রতিশ্রুতি মানছে না অভিযোগ করে নিজের অবস্থান থেকে সরে আসার কথা বলেন ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat