ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী এমপি আমির হামজাকে ফের লিগ্যাল নোটিশ মাধ্যমিক বিদ্যালয়ে ২,৮৪২ সহকারী শিক্ষক পদ শূন্য, নিয়োগ প্রক্রিয়া শুরু : শিক্ষামন্ত্রী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং কমে আসবে : প্রতিমন্ত্রী শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী সংবাদপত্রের নিরপেক্ষতা বজায় রাখা সাংবাদিকতার প্রধান শর্ত : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৩
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আরেকবার সুযোগ দেন,দেখাতে চাই সুশাসন কাকে বলে : এইচ এম এরশাদ
নিজস্ব প্রতিনিধি:-মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তার কারণে জাতীয় পার্টি ছাড়া দেশের কোনো নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-১৭ আসন ক্যান্টনমেন্ট ও মিরপুর কচুক্ষেত এলাকায় নির্বাচনী প্রচারের সময় এ মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশে সুশাসন নেই, যা খুশি তাই হচ্ছে। ব্যাংক লুট হচ্ছে। আজকের খবরের কাগজে পড়েছেন নিশ্চয়ই, আমাদের দেশে কয়েকজন বিত্তশালী লোক… টাকা আসে কোথায় থেকে? চুরি করা টাকা, আপনাদের টাকা।’‘আমি অনুরোধ করছি, আরেকবার আমারে সুযোগ দেন। আরেকবার সুযোগ দেন, আমি দেখাতে চাই, জাতীয় পার্টি দেখাতে চায়, উন্নয়ন কাকে বলে। আমরা দেখাতে চাই সুশাসন কাকে বলে।’এরশাদ আরো বলেন, গুম আর খুনের রাজ্যে পরিণত হয়েছে দেশ। আর স্বাধীনতার পর দেশের সবচেয়ে বেশি উন্নয়ন জাতীয় পার্টি করেছে।সাবেক এই সামরিক শাসক আরো বলেন, জাতীয় পার্টি ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। কোনো দল জাতীয় পার্টির জায়গায় আসতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat