ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৫
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতির হার বাড়াতে কর্মসূচি গ্রহণ করা হয়েছে :সমবায় প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি, উপস্থিতির হার বাড়ানো, ঝরে পড়া কমানো এবং শিক্ষা সমাপন হার বৃদ্ধি করতে শিক্ষা সহায়ক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী আজ রংপুরের গংগাচড়া উপজেলার বকশিগঞ্জে হাজী নেছার উদ্দিন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশে প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ ও মানোন্নয়নে ভৌত অবকাঠামো উন্নয়নসহ এ ক্ষেত্রে আধুনিক সুযোগ-সুবিধা প্রদানে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়েছে। বর্তমান সরকারের আমলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নসহ গৃহীত কর্মসূচি বাস্তবায়নের ফলে প্রাথমিক শিক্ষায় অর্জিত সাফল্য দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। এর আগে প্রতিমন্ত্রী বড়বিল ইউনিয়নের মন্থনা জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন ও বড়াই বাড়িসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat