ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৭
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ আফগানিস্তানের কাছে হারলেই এশিয়া কাপ থেকে বিদায় নেবে শ্রীলঙ্কা
স্পোর্ট ডেস্ক:-এশিয়া কাপে আজ সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে শ্রীলঙ্কা। ইতিমধ্যে বাংলাদেশের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরে বিপদে রয়েছে শ্রীলঙ্কা। আজ আফগানিস্তানের কাছে হারলেই এশিয়া কাপ থেকে বিদায় নেবে শ্রীলঙ্কা।
এদিকে বিপক্ষে ম্যাচকে সামনে রেখে হুঁশিয়ারি দিয়েছেন আফগান অধিনায়ক আসগর আফগান। তিনি বলেন, ভাল পারফরম্যান্স দিয়ে জয় ছিনিয়ে নিতেই এশিয়া কাপ খেলতে এসেছে আফগানিস্তান দল।
এশিয়া কাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে আফগানিস্তান। এর আগে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আসরে অংশ নিয়েছিল তারা। সেবার ৪ ম্যাচ খেলে একটিতে জিতেছিল। প্রতিপক্ষ ছিল স্বাগতিক বাংলাদেশ। তবে গত কয়েক বছরে দ্রুত গতিতে উন্নতি করছে দেশটির ক্রিকেট। শ্রীলঙ্কার মতো কোন চাপ নেই আফগানিস্তানের। বেশ ফুরফুরা মেজাজেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে আফগানরা। আজ শ্রীলঙ্কাকে হারাতেই পারলেই বাংলাদেশকে নিয়ে এই গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করে ফেলবে আফগানিস্তান।
তবে, বাংলাদেশের বিপক্ষে যাই হোক না কেন, আফগানদের বিপক্ষে আজ ঘুরে দাঁড়াতে চায় লঙ্কানরা। ওপেনার ও সাবেক অধিনায়ক উপুল থারাঙ্গা বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। ২৬২ রানের টার্গেটে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হয়। কিন্তু আমরা পুরোপুরি ব্যর্থ। এখন আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। জয় ছাড়া অন্য কোনো উপায় নেই। আফগানরা সমপ্রতি ভালো ক্রিকেট খেলছে। তাই জয় পেতে নিজেদের সেরাটা খেলতে হবে আমাদের। যেভাবেই হোক আমরা ঘুরে দাঁড়াতে চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat