ব্রেকিং নিউজ :
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে জি৭ বৈঠকের আলোচ্যসূচি থেকে জলবায়ু ইস্যু বাদ শিক্ষা খাতে স্থিতিশীলতা ও মান পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিয়েছে : শিক্ষামন্ত্রী যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প, তবে ছাড় না দিতে পারে ইরান যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালীতে টোল আদায় শুরু ইরানের বাংলাদেশ নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৮
  • ৪০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়িয়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ত্রাণমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, নড়িয়ার ক্ষতিগ্রস্ত মানুষকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিজিএফ সহযোগিতা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণভান্ডারে ত্রাণের অভাব নেই। কেউ যাতে খাদ্যে কষ্ট না পায় তার জন্য সকলকে আন্তরিক হতে হবে। মন্ত্রী আজ নড়িয়া উপজেলার সাম্প্রতিক নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী বিতরণ করেন। সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী, এডভোকেট নাভানা আক্তার ও বিএম মোজাম্মেল হক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ এমএ হাসিম এসময় উপস্থিত ছিলেন।নড়িয়ার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রায় ৫ হাজার পরিবারের ত্রাণ সহায়তা হিসেবে ভিজিএফ ছাড়াও ঘরবাড়ি নির্মাণের জন্য প্রাথমিকভাবে ৫ হাজার বান্ডিল ঢেউটিন, ঘর নির্মাণ মঞ্জুরি হিসেবে ১ কোটি ৫০ লাখ টাকা, জরুরি প্রয়োজন মিটানোর জন্য ৫০ লাখ টাকা ও ১০ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়।মন্ত্রী এ সময় নড়িয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলা প্রশাসক কাজী আবু তাহের জানান নড়িয়ার ডুবো চরের কারণে পার্শ্ববর্তী এলাকা বেশি করে ভাঙ্গছে। তাই ডুবোচরগুলোর ড্রেজিং করার জন্য ইতোমধ্যে ড্রেজার এসেছে। শীঘ্রই ড্রেজিং শুরু হবে। ক্ষতিগ্রস্ত সকল পরিবারের মানবিক দিকগুলো বিবেচনা করে তাদের খাদ্য, আশ্রয়, চিকিৎসা, সুপেয় পানির ব্যবস্থা করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সচিব উপজেলা কমিটিকে নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat