ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী এমপি আমির হামজাকে ফের লিগ্যাল নোটিশ মাধ্যমিক বিদ্যালয়ে ২,৮৪২ সহকারী শিক্ষক পদ শূন্য, নিয়োগ প্রক্রিয়া শুরু : শিক্ষামন্ত্রী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং কমে আসবে : প্রতিমন্ত্রী শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী সংবাদপত্রের নিরপেক্ষতা বজায় রাখা সাংবাদিকতার প্রধান শর্ত : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • প্রকাশিত : ২০১৮-০৯-২০
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা চলবে
নিজস্ব প্রতিনিধি:-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলার আদেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পেক্ষিতে বৃহস্পতিবার পুরান কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ আদালত-৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকেও খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয়।
গত ১৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলবে কি না- সে বিষয়ে ২০ সেপ্টেম্বর আদেশের  দিন ধার্য করেন ঢাকার বিশেষ জর্জ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান। এর আগে কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে হাজির হতে অনিহা প্রকাশ করেন খালেদা জিয়া। আদালতে দেয়া কারা কর্তৃপক্ষের প্রতিবেদন বলা হয়েছে-খালেদা জিয়াকে আদালতে যাওয়ার কথা বলা হলে তিনি আদালতে যেতে পারবেন না বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat