ব্রেকিং নিউজ :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে জি৭ বৈঠকের আলোচ্যসূচি থেকে জলবায়ু ইস্যু বাদ শিক্ষা খাতে স্থিতিশীলতা ও মান পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিয়েছে : শিক্ষামন্ত্রী যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প, তবে ছাড় না দিতে পারে ইরান যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালীতে টোল আদায় শুরু ইরানের বাংলাদেশ নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৮-০৯-২০
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
নিজস্ব প্রতিনিধি:-বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোট নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের জন্য মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ কারওয়ান বাজারের কাছে সার্ক ফোয়ারার সামনে তাদের বাধা দেয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাম নেতাদের হাতাহাতি হয়। এতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফাসহ অনেকে আহত হন।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ দেব বলেন, দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশন ঘেরাও করতে মিছিল নিয়ে যাত্রা করা হয়। প্রেসক্লাব থেকে শাহবাগ হয়ে কারওয়ান বাজার মোড়ে গেলে মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ নেতাকর্মীদের লাঠিচার্জ করে। এতে জোনায়েদ সাকি, গোলাম মোস্তফাসহ অনেকে আহত হন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের সহকারী কমিশনার আবির বলেন, আমরা নেতাকর্মীদের ওপর হামলা চালাইনি। উল্টো তারাই পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করেছে। পরবর্তীতে তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তাদের এ কর্মসূচির কারণে কাওরান বাজার এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। তবে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat