ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৯-২২
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গণি আর নেই
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণি মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
জানা যায়, আজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বাড্ডা থানা অাওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন তিনি।
গত ১৪ আগস্ট তিনি চিকিৎসার জন্য সিংগাপুরে যান।মরহুমের লাশ আগামীকাল রবিবার বেলা ১১টা ৪০ মিনিটে সিংগাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশে আনা হবে।
তার মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পানেলভূক্ত মেয়র মো. জামাল মোস্তফা গভীর শোক প্রকাশ করেছেন।  তিনি বলেন, ওসমান গণির মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একজন অভিভাবক হারালো। তিনি ছিলেন একজন সৎ ও সহজ সরল রাজনীতিবিদ।
তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat