ব্রেকিং নিউজ :
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে জি৭ বৈঠকের আলোচ্যসূচি থেকে জলবায়ু ইস্যু বাদ শিক্ষা খাতে স্থিতিশীলতা ও মান পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিয়েছে : শিক্ষামন্ত্রী যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প, তবে ছাড় না দিতে পারে ইরান যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালীতে টোল আদায় শুরু ইরানের বাংলাদেশ নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত
  • প্রকাশিত : ২০১৮-০৯-২২
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট রবিবার বাংলাদেশে আসছেন
নিজস্ব প্রতিনিধি:-অংশীদারিত্বমূলক সম্পর্ক আরো সুদৃঢ় এবং রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় কিভাবে সহযোগিতা করা যায়-এ নিয়ে আলোচনা করতে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টইউং স্ক্যাফার রবিবার বাংলাদেশ সফরে আসছেন।
সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সেখানকার স্থানীয় সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। এছাড়া তিনি ঢাকায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বেসরকারি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪০ কোটি মার্কিন ডলারের অনুদান সহায়তা প্রদান করছে। চলতি বছরের ১ জুলাই দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি স্ক্যাফারের প্রথম বাংলাদেশ সফর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat