ব্রেকিং নিউজ :
নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী এমপি আমির হামজাকে ফের লিগ্যাল নোটিশ মাধ্যমিক বিদ্যালয়ে ২,৮৪২ সহকারী শিক্ষক পদ শূন্য, নিয়োগ প্রক্রিয়া শুরু : শিক্ষামন্ত্রী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং কমে আসবে : প্রতিমন্ত্রী শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী সংবাদপত্রের নিরপেক্ষতা বজায় রাখা সাংবাদিকতার প্রধান শর্ত : প্রেস কাউন্সিল চেয়ারম্যান সরকার ও বিরোধী দল সহযোগিতার মাধ্যমে এগোলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব : সংসদে স্পিকার
  • প্রকাশিত : ২০১৮-১০-০৬
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজনীতি সাবজেক্ট হয়ে গেছে ভাউজের মতো : রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিনিধি:-রাজনীতি এখন সবার ভাউজ হয়ে গেছে মন্তব্য করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘গরিবের বউ নাকি সবারই ভাউজ। ভাইয়ের বউকে ভাবি বলে। রাজনীতি সাবজেক্ট হয়ে গেছে ভাউজের মতো। এখানে যে কেউ যে কোনো সময় ঢুকে পড়ে।’ ‘‘আমি যদি বলি ফিজিক্সের টিচার হবো তাহলে হাসির পাত্র হওয়া ছাড়া কিছুই হবো না। কিন্তু রাজনীতি গরিবের ভাউজ। গ্রামে গরিবের বউকে সবাই ভাবী বলে।’’ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের ভাষণে এমন মন্তব্য করেন। এ সময় রাষ্ট্রপতি আরো বলেন, ‘ঠিক একইভাবে ডাক্তার-ইঞ্জিনিয়ার সবাই রাজনীতি করে। ভিসি স্যারও অবসরের পর রাজনীতি করবে। সরকারি সচিব, প্রিন্সিপাল সেক্রিটারি, কেবিনেট সেক্রেটারি, অবসরের পর সবাই বলে রাজনীতি করি।’ শিক্ষার্থীদের চাকরি শেষে রাজনীতিতে না এসে, কলেজ জীবন থেকেই রাজনীতিতে প্রবেশের আহ্বান জানিয়ে তিনি বলেন: ‘চাকরি করে কেউ ৫৯ বছর ৬০ বছর যা করার করে ফেলেছে। এরপর এসে বলে রাজনীতি করবো। চাকরি না করে সরাসরি রাজনীতিতেই ঢুকে পড়েন। ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং না হয়ে পাস করে সরাসরি রাজনীতিতে আসেন। বিসিএস পাস করে রাজনীতিতে আসেন।’ ‘‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিআইজি, আইজিরাও রাজনীতি করে। যে পুলিশ তোমার বাহিনী দিয়ে আমাকে কতো বারি দিয়েছো, সেই তুমি আবার আমার সাথে আসছো রাজনীতি করতে। আর শিল্পতি ব্যবসায়ীরাতো আছেই। যারা রাজনীতি করছে তাদের কলেজ থেকেই আসতে হবে।’’ তিনি যোগ করে বলেন,  ‘‘আমি সরকারিদল বিরোধীদল সবাইকে বলছি, যারা ছোট থেকে রাজনীতি করে আসছে শুধু তারাই ধাকুক। এক্সপার্টদের দরকার আছে তারা বিশেষজ্ঞ হিসেবেই আসুক। কিন্তু তারা সরাসরি এসে এমপি-মন্ত্রী হয়ে যায়। এটা যেনো কেমন লাগে। যার জন্য আমাদের দেশে রাজনীতির গুণগত পরিবর্ত হচ্ছে না।’’ এ ক্ষেত্রে ঢাকা কিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে আবদুল হামিদ বলেন,  ‘নেতৃত্ব ছাত্র সমাজ থেকেই গড়ে উঠতে হবে। এরই বাইরে যে ধারা চলছে তা থামাতে হবে। সমস্ত ছাত্র সমাজকে সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat