ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১০-০৮
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ার পালু নগরী থেকে এ পর্যন্ত ২০০০ মৃতদেহ উদ্ধার , নিখোঁজ ৫০০০
আন্তর্জতিক ডেস্ক:-দুর্যোগ কবলিত ইন্দোনেশিয়ার পালু নগরী থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সরকারি এক কর্মকর্তা একথা জানিয়ে বলেন, মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে কারণ এখনও হাজার হাজার লোক নিখোঁজ রয়েছে।
স্থানীয় সেনা মুখপাত্র মো. তহির বলেন, ভূমিকম্প ও সুনামির আঘাতে ভয়াবহ দুর্যোগ কবলিত সুলাওয়েসি দ্বীপে মৃতের সংখ্যা বাড়ছে। পালুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৪ জন।
তিনি সোমবার এএফপিকে বলেন, ‘মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আমরা এখনও উদ্ধার তৎপরতা থামানোর নির্দেশ পাইনি।’
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামির আঘাতে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। গতকাল রবিবার পর্যন্ত নিহতের সংখ্যা ১৭৬৩ জনে দাঁড়িয়েছে। এখনো ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
গত ২৮ সেপ্টেম্বর সুলাওয়েসি দ্বীপে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র সুতোপো পূর্ব নুগরোহো জানান, কেবল পালু শহরেই ২৬৫ জন নিখোঁজ।
সুতোপো আরো জানান, বালেরোয়া এবং পেটোবোতে ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ আছেন। কারণ সেখানকার মাটি পানির মতো তরল হয়ে গিয়েছিল। ফলে সেখানে অনেক মানুষই মারা যেতে পারেন। এমনকি ঘর-বাড়ি তরল মাটির ভেতরেই চলে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। - সিএনএন ও বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat